বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৪

আনলিমিটেড মানি এবং ক্রিস্টেল (Fort Conquer Android) গেম

আমরা অনেকেই এনড্রয়েড এ ফোর্ট কনকোয়ার (Fort Conquer) গেমটা খেলে থাকি । গেমটা অনেক কঠিন আর মানি এবং ক্রিস্টেল পাওয়া অনেক কঠিন। আর এতা ছাড়া গেম অচল।
তাই আমি আপনাদের সুবিধার্থে আনলিমিটেড ভার্সনটি নিয়ে এলাম।
এটি ডাইনলোড করুন এখান থেকে।

সাভারে বহুতল ভবন ধসের ঘটনা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক্সুক্লুসিভ সাক্ষাৎকার (সিএনএন)

সাভারে বহুতল ভবন ধসের ঘটনা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক্সুক্লুসিভ সাক্ষাৎকারপ্রচার হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ চ্যানেল সিএনএন এ। সাক্ষাৎকারটি নিয়েছে চ্যানেলটির আন্তর্জাতিকবিষয়ক প্রধান প্রতিবেদক ক্রিশ্চিয়ান আমানপোর। সাক্ষাৎকারে সাভারে ভবন ধস, গার্মেন্টস সেক্টরেরনানা অনিয়ম, শ্রমি

লেখালেখিতে ফিরে আসা



সবাই ভীষণ অবাক হয়ে বলে- এখন আর লিখিস না?
আমি একটু হাসি দিই..
আমি কি কখনোই অনেক লেখালেখি করতাম?? হ্যাঁ, সেই স্কুল-কলেজে একটা ঝোঁক তো ছিল! পুরোনো খাতা-পত্র
ঘেঁটে এখনো অংকের থেকে লেখালেখির খাতাটাই বেশী মোটাসোটা মনে হতে পারে.. ঐ পর্যন্তই..
মাহমুদ ভাই বলেছিলেন- “লেখো না? সি.এস.ই তোমার সব খেয়ে দিলো নাকি?”
আমার কাছে মনে হয় আমি বুড়ো হয়ে যাচ্ছি,আর আমার লেখালেখির আয়ু বোধহয় অনেক আগেই শেষ! আজকাল
কিছু লিখবো ভাবলেও লিখা হয়ে ওঠে না! সত্যি বলতে লিখব- আজকাল আমি সেটা ভাবিই না! লিখার জন্য বোধহয়
আসলে নিজের জন্য সময় বের করা প্রয়োজন, আমি নিজের জন্য সময় বের করাই ভুলে গেছি...লম্বা একটা সময়
ছুটি কাটিয়েও আমি আজকাল আর নিজের জন্য সময় বের করতে পারি না! চেষ্টাও করি না আসলে...প্রিয়মুখগুলোর
মাঝে ডুবে থাকতেই ভালো লাগে...
আজকের এই এতগুলো কথা আসলে কাউকে বলার জন্য বা কেউ পড়বে সেজন্য নয়, নিজেকেই কিছু বলার চেষ্টা
করছি...একটু হয়তো নিজেকে ফিরিয়ে আনার চেষ্টা করছি! সেটাও নিজের জন্য না...তোমার জন্য...তোমার জন্য

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৪

কখনো ঘাবরে যাবেন না

পরিস্থিতি সব সময় আপনার সাপোর্টে থাকবে না এটাই স্বাভাবিক। ভুল মানুষেই হয়। সো খারাপ পরিস্থিতি আসতেই পারে। পরিস্থিতি খারাপ হলে অযথা ভাবতে বসবেন না কেন খারাপ হল, কারন ভাবতে বসে ইস ইস করে মানে ইস যদি ওটা করতাম, ইস যদি ওটা না করে এটা করতাম… ব্লা ব্লা ব্লা … এটা করে কোন লাভ নেই, আজ পর্যন্ত হয়ও নি আর কোনদিন হবেও না। তাই মাথা থেকে এটা ঝেরে ফেলুন। প্রথমে আপনাকে যা করতে হবে তা হল একটা জায়গায় স্থির হয়ে বসুন, পরিস্থিতিকে মেনে নিন, ধরে নিন এটাই হওয়ার কথা ছিলো তারপর সর্বশেষ অবস্থান থেকে ভাবতে শুরু করুন। প্রথমে ভাবুন আর কি কি খারাপ হতে পারে, এরপর যতগুলা এড়ানো সম্ভব অতগুলা এড়িয়ে বাকি গুলা মেনে নিন। মন কে শান্ত রাখুন। সকলের সামনে এমন ভাব ধরুন যেন কিছুই হয়নি, অই মুহুর্তের জন্য মনে করে নিবেন কিছু হয়নি এমন ভাব ধরাটাই আপনার প্রধান কাজ তাহলে দেখবেন মন শান্ত হবে। মন শান্ত থাকলে আপনি কখন ঘাবরাবেন না। আপনি শক্ত থাকলে পরিস্থিতি যতই খারাপ হোক আপনাকে আটকাতে পারবে না। একটা জিনিষ সব সময় মনে রাখবেন, “ঘাবরে গেলেন তো মরে গেলেন।”

শনিবার, ১০ আগস্ট, ২০১৩

রেজাল্ট

দেশের অবস্থা যে কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এবার এইচ এস সি পরীক্ষার রেজাল্ট খারপ হইছে । আর এজন্য আওয়ামীলীগ সরকার বিরোধী দল কে দোষারপ করছে। এবং করাই উচিত কেননা তারা বিরোধী দল, তারা যা করবে তা সব সময় দেশের ক্ষতির জন্যই করবে আর এই কথা টাই প্রচলিত হয়ে আসছে বহুকাল ধরে.... আর হয়ত এই কথা টা কে সত্য প্রমানিত করার জন্য এই বছর HSC পরীক্ষা চলাকালিন সময় এ বিএনপি সরকার অনেক হরতাল দিয়েছেন আর এজন্য রেজাল্ট অবশ্যই খারাপ হওয়ার কথা.... তবে এর মানে কি এই নয় যে ক্ষমতাশীন দল বিরোধী দল কে আলোচনার সম্মুক্ষীন করার জন্য ইচ্ছা করে এভারের রেজাল্টের কিছু পয়েন্ট কমিয়ে দিয়েছে... যাতে তারা এর দোষ বিরোধী দলের উপর চাপাতে পারে? আমি অত কিছু খুলে বললাম না। আমার কথা টা একটু বুঝে নিয়েন এবং একটু ভেবে দেইখেন... একমত না হলে কিংবা কিছু বলার থাকলে নিচে কমেন্টের বাক্স তো আছেই... :-D

রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

সাভার ট্রাজেডি

বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে কিছুই বলার নাই। এরা যখন যার যা ইচ্ছা তাই করে যাচ্ছে। মন চাইলেই কোন অবৈদ্ধ জায়গায় বিল্ডিং বানাচ্ছে। আবার মন চাইলেই তা ভেঙ্গে দিচ্ছে ।যদিও অনেক বিল্ডিং ভাংতে হচ্ছে না , এগুলো আপনা আপনিই ভেঙ্গে পড়ছে আর মারা যাচ্ছে অসংখ্য পশু (ছাগল , ভেড়া টাইপ) গৃহপালিত। পশু বললাম এই কারনে কারন তারা মানুষ নয়। তারা হচ্ছে গিয়ে হালের বলদ। হালের বলদ দিয়ে যেমন যখন দরকার খাটিয়ে নেয়া হয় , এদেশের শ্রমিক দের অবস্থা ও সেরকম। হালের বলদ রা তাদের কাছের জন্য যে পরিমান পারিশ্রমিক পায় সে পরিমান পারিশ্রমিক তারাও পায়। মানে হালের বলদ রা পায় মারপিট + অল্প পরিমান খাবার তেমনি শ্রমিকরা পায় মারপিট +খুবই অল্প পরিমান টাকা। তো যাই হোক পার্থক্য এটুকুই যে হালের বলদ দুর্ঘটনায় মরলে মালিক রা যেমন সামান্য কষ্ট পায় , কোন শ্রমিক মারা গেলে তারা সে পরিমান কষ্ট ও পায় না।যাই হোক এসব বলে লাভ নেই। মূল কথা হল এসব ঠেকাতে হবে। আমি কিছুদিন আগে ঘটে যাওয়া রানা প্লাজার ঘটনার কথা বলছি। আমি আসলে পুরো ঘটনার জবাব চাই। >একটা অবৈধ্য জায়গায় একটা বিল্ডিং হল কিভাবে?>বিল্ডিং এ অতিরিক্ত তিন তালা কিভাবে হল, নিষেধ থাকা স্বত্বেও?>অতিরিক্ত তালাতেই কেন ভারি যন্ত্র রাখা হল?>দেয়ালে ফাটল ধরার খবর পাওয়ার পর ও কেন শ্রমিকদের জোর করে বিল্ডিং ঢুকানো হল? >বিল্ডিং ভেঙ্গে যে এতগুলো শ্রমিক মারা গেল এর জন্য দায়ি কে??এ প্রশ্ন গুলো শুধু আমার নয়, সারা দেশের মানুষের। আমরা এর জবাব চাই। এর জবাব আমাদের দিতেই হবে,..,........

শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১২

আমি আর প্রেমে পড়বো না

আমি আর কারও প্রেমে পড়িনা
পড়িনা না কোন অস্টাদশীর মায়াজালে
আমি আর কারও প্রেমে পড়ি না

একবার প্রেম এসেছিলো
ঠিক যেভাবে আসে বসন্তে গাছের প্রানোল্লাস
এইভাবেই প্রেম এসেছিলো আমার জীবনে

প্রেম এসেছিলো তারই মত করে
আমাকে না জানিয়ে
যখন চলে গেলো বিন্দুমাত্র টের পেলাম না
রেখে গেলো তার গোলাম করে
তাকে জানিনা চিনিনা
কিন্তু জেগে থাকি তার অনুভবে
তার স্পর্শে মুগ্ধ হতাম
হতাম তার প্রেমে মাতাল

একদিন সে চলে গেলো
ঠিক যেভাবে গ্রীশ্মের কারনে চলে যায় বসন্ত
বসন্তের প্রানোল্লাসের ফলে গাছে গাছে আজ নানারকম ফল
কিন্তু আমার সে চলে যাওয়াতে আমার আকাশে আজ কালবৈশাখী দুর্যোগ

অনেকদিন কেটে গেছে
আমি আর কারও প্রেমে পড়ি না
পড়বো কি করে?

সে চলে গেছে
সাথে নিয়ে গেছে আমার সব আবেগ,অনুভুতি ভালোবাসা
আমি আর কারও প্রেমে পড়ি না............ 

নতুন পোষ্ট আপডেট ইমেইলের মাধ্যমে জানুন

* indicates required